প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি চান্দগাঁও থানা কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির চান্দগাঁও থানার নতুন কমিটি গঠিত হয়েছে। ২১ আগস্ট বেলা তিনটায় সংগঠনের প্রতিনিধিসম্মেলনে নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। নগরের পুরোনো চান্দগাঁও থানা এলাকায় অবস্থিত হামিদিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে মো. আমান আলীর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল হোসেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি নুরুল হুদা। সভায় উপস্থিত সদস্যরা মোহাম্মদ শাহরিয়ার চৌধুরীকে সভাপতি ও মো. আমান আলীকে জ্যেষ্ঠ সহসভাপতি, মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট তিন বছরমেয়াদী কমিটি গঠন করেন। বিজ্ঞপ্তি।