প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পদে পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গতকাল রোববার প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন সাত হাজার ২০৯ জন।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) থেকে জেলাওয়ারি এ ফল পাওয়া যাবে। দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ছাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা গত বছরের ১২ অক্টোবর অনুষ্ঠিত হয়।