প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু
রাজশাহী ও জয়পুরহাটে গতকাল বৃহস্পতিবার জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
উদ্বোধনী দিনে বালক ও বালিকা বিভাগে চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে।বালক বিভাগে দুর্গাপুর উপজেলা ৩-০ গোলে গোদাগাড়ী উপজেলাকে এবং চারঘাট ৩-০ গোলে মোহনপুরকে হারায়। এদিকে বালিকা বিভাগে গোদাগাড়ী ৪-০ গোলে দুর্গাপুর উপজেলাকে এবং টাইব্রেকারে চারঘাট ২-১ গোলে মোহনপুর উপজেলাকে হারায়।
এদিকে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে খেলা উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ সামছুল আলম।
উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। এদের মধ্যে আওড়া প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-০ গোলে কয়া সোবলা প্রাথমিক বিদ্যালয়কে এবং বীরনগর ১-০ গোলে মহেশপুরকে পরাজিত করে।