প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদের লিখিত পরীক্ষা ১২ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন এ পরীক্ষা দেশের ৬১টি জেলায় (পার্বত্য তিন জেলা ছাড়া) একযোগে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীদের নামে পরীক্ষার প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার বলা হয়, কোনো বৈধ প্রার্থী প্রবেশপত্র না পেলে আবেদনপত্রের সঙ্গে দেওয়া ছবির অনুরূপ দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদন করে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে ১১ অক্টোবরের মধ্যে দ্বি-নকল প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।