প্রাথমিক বিদ্যালয়ে বাল্যবিবাহের তথ্য চেয়ে চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাঁচটি উপজেলার ৭১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে শিক্ষার্থীদের বাল্য বিবাহসংক্রান্ত তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার বলেন, মুখে বললে কেউ গুরুত্বের সঙ্গে নেয় না। তাই জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লিখিতভাবে জানানো হয়েছে। চিঠির সূত্র হিসেবে প্রথম আলোয় ‘পঞ্চম শ্রেণির ছাত্রীকে সভাপতির বিয়ে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের কথা বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিদ্যালয়ে অধ্যয়নরত কোনো শিক্ষার্থীর বাল্য বিবাহ হয়ে থাকলে প্রধান শিক্ষকদের এ-সংক্রান্ত তথ্য লিখিতভাবে উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে জানাতে হবে।