প্রাথমিক বিদ্যালয়ের নতুন পাঠদান সময়সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর প্রাথমিক বিদ্যালয়ের জন্য শ্রেণী পাঠদান সময়সূচি নতুন করে নির্ধারণ করেছে সরকার। ২৩ অক্টোবর থেকে এ সময়সূচি কার্যকর করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক আদেশে বলা হয়, রাজধানীর সরকারি, রেজিস্টার্ড বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী পাঠদান সময়সূচি সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সোয়া চারটার পরিবর্তে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।