প্রাথমিক বৃত্তি পেল ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার প্রাথমিক বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী। এর মধ্যে মেধা কোটায় ৩৩ হাজার ও সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০ জন।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬-এর ভিত্তিতে এ বৃত্তি দেওয়া হচ্ছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধা কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা ও সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্তরা ২২৫ টাকা করে পাবে। বৃত্তির ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।