প্রাথমিক বৃত্তির ফল আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক বৃত্তি-২০১৩-এর ফল আজ রোববার ঘোষণা করা হবে। দুপুরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে এই ফল ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
পঞ্চম শ্রেণী শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উপজেলাভিত্তিক এ বৃত্তি দেওয়া হয়। এবার সমাপনী পরীক্ষায় ২৬ লাখ ৩৯ হাজার ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন উত্তীর্ণ হয়। এদের মধ্য থেকে ট্যালেন্টপুল কোটায় ২২ হাজার ও সাধারণ কোটায় ৩৩ হাজার জনকে বৃত্তি দেওয়া হবে।