প্রাথমিক বৃত্তির ফল আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক বৃত্তির ফল আজ সোমবার ঘোষণা করা হবে। বিকেল তিনটায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করা হবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ এ তথ্য জানিয়ে প্রথম আলোকে বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১১-এর ফলাফলের ভিত্তিতে এই বৃত্তির ফল তৈরি করা হয়েছে।প্রাথমিকে মোট ৫৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে ২২ হাজার মেধা কোটায় ও ৩৩ হাজার সাধারণ কোটায়। তবে ফলাফলে এটা সামান্য কম-বেশি হয়।গত ২৬ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় এক লাখের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পায়। পাসের হার ছিল ৯৭ দশমিক ২৬ শতাংশ।