প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল চূড়ান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের ৩৯ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্-প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গতকাল রোববার রাতে চূড়ান্ত করা হয়েছে। এতে ২৮ হাজার ৯১৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষা দিয়েছিলেন ৫ লাখ ৯৩ হাজার ৯৯১ জন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল রাত পৌনে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) ফল দেওয়ার কাজ চলছে। মৌখিক পরীক্ষার সময় পরে জানিয়ে দেওয়া হবে। গত ১৬ অক্টোবর ২২ জেলায় ও ৩০ অক্টোবর ১৭ জেলায় এই পরীক্ষা হয়।