প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ১২ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। দেশের ৬১টি জেলায় (পার্বত্য তিন জেলা ব্যতীত) একযোগে এই পরীক্ষা হবে।ইতিমধ্যে বৈধ প্রার্থীদের নামে ডাকযোগে পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হয়েছে। কোনো বৈধ প্রার্থী প্রবেশপত্র না পেয়ে থাকলে আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত ছবির অনুরূপ দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবিসহ আবেদন করে সংশ্ল্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে ১১ এপ্রিল (অফিস চলাকালে) দ্বিনকল প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। তথ্য বিবরণী।