প্রাথমিক শিক্ষক সমিতির সমাবেশ ও স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষক সমিতি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতারা গতকাল সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি ঘোষিত সিদ্ধান্তের অংশ হিসেবে তাঁরা এসব কর্মসূচি পালন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা সভাপতি আবু বকর চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় উপদেষ্টা যুবায়ের আলম, জ্যেষ্ঠ সহসভাপতি সফিকুর রহমান, মহানগর সম্পাদক শামীম আরা, দক্ষিণ জেলা সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বশির, উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ, মফিজুল ইসলাম প্রমুখ।