প্রাথমিক শিক্ষকদের নতুন বেতন স্কেল ঘোষণা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন বলেছেন, ‘আগামী বাজেটে প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন বেতন স্কেল ঘোষণা করা হবে। বর্তমান প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়েছে। তিনি আমাদের নতুন বেতন স্কেলের বিষয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। প্রাথমিক শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে আমরা সে বিষয়ে কাজ করে যাচ্ছি। আশা করি, আগামী বাজেটে বিষয়টি সমাধান হবে।’গত শনিবার দুপুরে পাবনার দোয়েল কমিউনিটি সেন্টারে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ২০১৩ সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। ১১ থেকে ৪৫ বছর বয়সীদের এক বছরের বেসিক শিক্ষা ও পরবর্তী সময়ে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে বিভিন্ন কাজের মধ্য দিয়ে বেকার সমস্যা দূর করা হবে।