প্রাথমিক শিক্ষকদের বদলির নতুন নীতিমালা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের নীতিমালা সামান্য সংশোধন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির নতুন নীতিমালা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
নতুন নীতিমালা অনুযায়ী, সাধারণত জেলার সদর উপজেলা ও জেলার সদর পৌরসভার বাইরের বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা সদর উপজেলা বা সদর পৌরসভার বিদ্যালয়গুলোতে বদলি হতে পারবেন না। আগে এ ধরনের বদলির সুযোগ ছিল।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত রোববার নতুন এ নীতিমালা জারি করে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী প্রথম আলোকে বলেন, নতুন নীতিমালায় মূলত এ বিষয়টিই বড় দাগে পরিবর্তন। তবে পদের স্বল্পতার কারণে শূন্য থাকা সাপেক্ষে প্রধান শিক্ষকেরা উল্লিখিত জায়গাতেও বদলি হতে পারবেন। তিনি বলেন, নীতিমালার বাকি অধিকাংশ বিষয়ই আগের মতো রাখা হয়েছে।
নীতিমালা অনুযায়ী সাধারণত শিক্ষকদের বদলির কাজ চলবে প্রতিবছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত। নীতিমালাটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।