প্রাথমিক শিক্ষা দক্ষ মানবসম্পদ উন্নয়নের মুখ্য উপকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের সর্বস্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসমাজকে সচেতন হতে হবে। মানবসম্পদ উন্নয়নে মুখ্য উপকরণ হলো শিক্ষা। প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষকের সঙ্গে মতবিনিময়কালে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার মিরসরাই পৌর এলাকার মীর কমিউনিটি সেন্টারে প্রাথমিক শিক্ষকদের গুণগত মানোন্নয়ন-বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দিলীপ বড়ুয়া। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও মুহমঞ্চদ আশরাফ হোসেন। সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. ফেরদৌস হোসেন আরিফ ও মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন-উর-রশিদ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাইতকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, কাটাছরা ইউপি চেয়ারম্যান নুরুল আনোয়ার, মিরসরাই উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামী সভায় বক্তব্য দেন।