প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা ও সভা অনুষ্ঠানের মাধ্যমে সিলেট ও মৌলভীবাজারে গতকাল সোমবার শুরু হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:সিলেট: সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনের পর সদর উপজেলার শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর সিলেট মিলনায়তনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, জেলা শিক্ষা কর্মকতা মো. হজরত আলী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহাবউদ্দিন খান প্রমুখ। মৌলভীবাজার: ‘জাতির জন্য অহংকার, শতভাগ ভর্তির হার’ এ স্লোগান নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপন শুরু হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে সকালে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে শোভাযাত্রায় অংশ নেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবদুল বারিক, অতিরিক্ত জেলা হাকিম রায়হান, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজীদ খান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল সিংহ প্রমুখ। পরে শিশু বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।