প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে গতকাল রোববার শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। কর্মসূচিতে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ, শিক্ষানুরাগী আবু নাইম ইকবাল, উপজেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব প্রমুখ।