প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার থেকে শুরু হচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। একই সঙ্গে মাদ্রাসার প্রাথমিক স্তর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও অনুষ্ঠিত হবে। এ দুই পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৩৭ হাজার ২৩৫ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে প্রায় দেড় লাখ। গতবার দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৪ লাখ ৮৮ হাজার ৩২৯ জন। এবার থেকে এ পরীক্ষার ফল গ্রেড পদ্ধতিতে প্রকাশ করা হচ্ছে।গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে পরীক্ষার এসব তথ্য ও প্রস্তুতির কথা জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। পরীক্ষা গ্রহণের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আশা করি, যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে পরীক্ষা সফলভাবে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার ফলের ভিত্তিতে প্রাথমিকের বৃত্তি দেওয়া হবে।