প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিছিয়েছে ২৩ নভেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা শুরু হবে আগামী ২৩ নভেম্বর থেকে। আগে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১৬ নভেম্বর। গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার প্রথম আলোকে বলেন, ‘একই সময় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থাকায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পেছানো হয়েছে। এখন ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে।’