প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ১৬ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী ১৬ নভেম্বর। শেষ হবে ২৩ নভেম্বর। এই পরীক্ষায় প্রতিবন্ধী পরীক্ষার্থীরা বাড়তি ১৫ মিনিট সময় পাবে।এর আগে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় প্রতিবন্ধীদের এই সুযোগ দেওয়া হয়।গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বিষয়ে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এমএলএসএস পদে মৌখিক পরীক্ষা স্থগিত: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবারের এমএলএসএস পদে মৌখিক পরীক্ষা স্থগিত করে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ও ৩১ জুলাই। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।