প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২১ নভেম্বর শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও এবতেদায়ি (মাদ্রাসা) শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২১ নভেম্বর শুরু হবে। শেষ হবে ২৯ নভেম্বর। গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।সভায় সিদ্ধান্ত হয়, এই দুই পরীক্ষায় এবার প্রতিবন্ধী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। আগে অতিরিক্ত সময় ছিল ১৫ মিনিট। সভায় ২৭ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঠিক হয়। আর ৩১ ডিসেম্বর নম্বরপত্র ও আগামী বছরের ২০ জানুয়ারি শিক্ষার্থীরা সনদ পাবে।