প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি করতে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষানীতি-২০১০-এর আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করার উদ্যোগ নিতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার এই চিঠি দেওয়া হয়। চিঠিতে এ-সংক্রান্ত বিভিন্ন করণীয় তুলে ধরা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করার কথা থাকলেও তা হয়নি। এ নিয়ে কেবল আলোচনা চলছে। এখনো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তাই এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কেই পরবর্তী পদক্ষেপ নিতে হবে।