প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গতকাল বৃহস্পতিবার থেকে দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ মিলানয়তনে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ এ কর্মশালার আয়োজন করে। বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুর প্রোগ্রাম ইউনিট এ কর্মশালা আয়োজনে সহায়তা করছে। কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৬০ জন শিক্ষক অংশ নিয়েছেন। কর্মশালার প্রথম দিন প্রাথমিক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, প্রান্তিক যোগ্যতা এবং বিদ্যালয় উন্নয়নের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করা হয়।