প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধ করতে পারে সম্মিলিত প্রচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং ভর্তির হার বৃদ্ধি ও ঝরে পড়া রোধে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা দরকার। ভাষাগত সমস্যা, দারিদ্র্য, অসচেতনতা পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক শিক্ষার প্রসারে প্রধান অন্তরায়।গতকাল মঙ্গলবার ঢাকা আহ্ছানিয়ে মিশন রাঙামাটি অঞ্চলের উদ্যোগে রাঙামাটি জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ‘প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি ও ঝরে পড়া রোধে জন অংশগ্রহণের ভূমিকা’ শীর্ষক পরামর্শসভায় বক্তারা এসব কথা বলেন। রাঙামাটি সরকারি মহাবিদ্যালয়ের সাবেক উপাধ্যক্ষ আলো রানী আইচের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা উপকমিটির আহ্বায়ক অংসুই প্রু চৌধুরী।