প্রাথমিক শিক্ষায় রাজনৈতিক হস্তক্ষেপ কমলে গুণগত পরিবর্তন আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজন না হলেও রাজনৈতিক প্রভাবে শহরের প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষক দেওয়া হচ্ছে। এসব কারণে গ্রামের স্কুলে দেখা দিচ্ছে শিক্ষকসংকট। একই সঙ্গে রয়েছে রাজনৈতিক প্রভাবে বদলি হওয়ার প্রবণতা। এই হস্তক্ষেপ কমলে গুণগত পরিবর্তন আসবে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরের মহিলা ক্লাব মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সভাপতি, শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভায় বক্তারা এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে করণীয় শীর্ষক সমন্বয় সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সচেতন নাগরিক কমিটি।
সচেতন নাগরিক কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান।