প্রাথমিক সমাপনী ও জেএসসির ফল ৩১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও সমমানের ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার বলেন, ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবে। সংবাদ সম্মেলনের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে। এই কর্মকর্তা বলেন, একই দিনে প্রধানমন্ত্রী নতুন শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যপুস্তক বিতরণের কাজও উদ্বোধন করবেন।

গত মাসে ওই চার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৮ নভেম্বর। মোট পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। আর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ২২ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়। এতে মোট পরীক্ষার্থী ছিল ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন।