প্রাথমিক সমাপনী পরীক্ষা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার শুরু হচ্ছে পঞ্চম শ্রেণী স্তরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মোট পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন এবং ইবতেদায়িতে তিন লাখ ১৪ হাজার ৭৮৭ জন। সারা দেশে ছয় হাজার ৫৭৪টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) পরীক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের চেয়ে ২০ মিনিট সময় বেশি পাবে। এ বছরের প্রশ্নে ২৫ শতাংশ নম্বরের প্রশ্ন যোগ্যতাভিত্তিক হবে (সৃজনশীল)।