প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আজ রোববার। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে অনুষ্ঠিত হবে ইংরেজি পরীক্ষা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে, মোট পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন। আর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন। ২৯ নভেম্বর এই পরীক্ষা শেষ হবে।