প্রাথমিক সমাপনী পরীক্ষা ২০ নভেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে ২০ নভেম্বর। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ৩১ লাখ ২৫ হাজার এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ৩ লাখ ২০ হাজার।
গতকাল রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সব পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে বেলা দেড়টায় শেষ হবে। পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট রাখা হয়েছে।