প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও ইবতেদািয় শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২৩ নভেম্বর শুরু হবে। শেষ হবে ৩০ নভেম্বর। গতকাল রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এই পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হয়। সভা শেষে মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন প্রথম আলোকে এই তথ্য জানান। প্রথম দিনে হবে ইংরেজি পরীক্ষা। পরীক্ষার সময় আড়াই ঘণ্টা হলেও বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।