প্রাথমিক সমাপনী পরীক্ষার সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ লক্ষাধিক শিশুর অসুবিধার বিষয়টি বিবেচনা করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতি বিষয়ের সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। আগে এই পরীক্ষার সময় ছিল দুই ঘণ্টা, এখন তা আড়াই ঘণ্টা করা হয়েছে।১ আগস্ট এ নিয়ে সভার পর গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চূড়ান্তভাবে এই সিদ্ধান্ত নেয়।গত ১৭ জুলাই প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘প্রশ্ন কঠিন, সময় কম, বিপাকে শিশুরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। শিক্ষকদের মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল।প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন গতকাল বলেন, প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন এবং মাঠপর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকদের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পরীক্ষার সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি শিক্ষাবর্ষে চালু হওয়া বই-বহির্ভূক যোগ্যতাভিত্তিক প্রশ্নে চিন্তা করে শিক্ষার্থীদের উত্তর দিতে হয়। কিন্তু দুই ঘণ্টায় শিক্ষার্থীরা ঠিকমতো উত্তর দিতে পারছে না। তাই সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।আগামী ২০ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। এতে ২৬ লাখ ৪৯ হাজার ২৬৫ জনের অংশ নেওয়ার কথা। সময়সূচি অনুযায়ী ২০ নভেম্বর গণিত, ২১ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর ইংরেজি, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ২৭ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান এবং ২৮ নভেম্বর ধর্ম বিষয়ের পরীক্ষা হবে।