প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার পালরদী নদী থেকে গতকাল বুধবার এক প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. শাহ আলম ওরফে বাবু খান (১২)। শাহ আলম কালকিনির উত্তর চর আইরকান্দি গ্রামের সাত্তার খানের ছেলে। এ ঘটনায় কালকিনি থানায় একটি হত্যা মামলা হয়েছে।শিশুটির বড় ভাই শাহাদাত খান (৩০) বলেন, ‘আমার ভাই গত রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। গতকাল পুলিশের কাছে তথ্য পেয়ে থানায় তার লাশ শনাক্ত করি। ওর বুধবার (গতকাল) প্রাথমিক সমাপনী পরীক্ষা দেওয়ার কথা ছিল।’গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, সকালে নদীর টরকী জাইলাবাড়ীর কাছে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।