প্রাথমিক সমাপনীর ফল প্রকাশ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার প্রকাশ করা হবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল। দুপুর সাড়ে ১২টায় নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফল তুলে ধরবেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করার কথা রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ গতকাল রোববার জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে দুপুর একটায় ফল পাওয়া যাবে।