প্রাথমিক সমাপনীর ফল প্রকাশিত হবে ২৯ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেএসসি ও জেডিসি পরীক্ষার মতো চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলও প্রকাশ করা হবে ২৯ ডিসেম্বর।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। ওই দিন বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ২৯ ডিসেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এসব পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩০ লাখের বেশি।