প্রাথমিকে তিন হাজার মুক্তিযোদ্ধার সন্তান শিক্ষক পদে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে আরও তিন হাজার মুক্তিযোদ্ধার সন্তানকে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এ জন্য ২৫ হাজার ৫০০ প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়ার কাজ শেষ হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা আছে। মধ্য অক্টোবরে মৌখিক পরীক্ষা নিয়ে ওই মাসের শেষেই চূড়ান্ত ফল প্রকাশ করার কথা ভাবছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম শহীদ খান গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ৩৪ হাজার ৫৯৪ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নিয়েছেন ২৫ হাজার ৫০০ জন। প্রায় তিন হাজার পদে নিয়োগের সুযোগ আছে বলে তিনি জানান।