প্রাথমিকে বৃত্তির ফল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা করা হবে আজ মঙ্গলবার। বেলা দুইটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। গতকাল মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, এবার প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৮২ হাজার ৫০০ করা হয়েছে। গত ডিসেম্বরে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীরা নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃত্তি পাবে। এবার বৃত্তির টাকার পরিমাণও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এবার মেধা কোটায় (ট্যালেন্টপুল) বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। বাকিরা পাবে সাধারণ কোটায়।