প্রাথমিকে মুক্তিযোদ্ধা কোটায় চূড়ান্ত নিয়োগের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য মুক্তিযোদ্ধা কোটায় সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে। এতে নিয়োগের জন্য চূড়ান্ত ভাবে নির্বাচিত হয়েছেন দুই হাজার ৯১৪ জন।

আজ রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত প্রার্থীদের জেলা ভিত্তিক রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীদের অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নির্ধারিত ছক ডাউনলোড বা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সংগ্রহ করতে হবে। ছকের নির্ধারিত তথ্যাদি সন্নিবেশ করে সনদ ও কাগজপত্রের ফটোকপি সত্যায়িত করে ২৫ এপ্রিলের মধ্যে প্রাথমিক জেলা শিক্ষা অফিসে জমা দিতে হবে।