প্রাথমিকে সেরাদের সেরা মনিপুর স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জাতীয়ভাবে করা দেশের সেরা ২০টি বিদ্যালয়ের মধ্যে শীর্ষে রয়েছে রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ (প্রাথমিক স্তর সংযুক্ত)। অর্থাৎ এই বিদ্যালয় সেরাদের সেরা হয়েছে। বিদ্যালয়টিতে পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৫৬৩ জন।ভালো ফল করায় তাই অন্য রকম আনন্দে ভাসছেন এই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। গতকাল বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা নেচে-গেয়ে আনন্দ করেছেন। শিক্ষকেরা বলছেন, পড়াশোনা ভালো হওয়ার কারণে ফলও ভালো হয়েছে।এই বিদ্যালয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে অনেক শিক্ষার্থীর ফল ‘বিভ্রাটের’ অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুর রহিমবলেন, বেশ কিছু অভিভাবক ও শিক্ষার্থীর পক্ষে তাঁদের জানানো হয়েছে, সব বিষয়ে ‘এ’ প্লাস পেয়েও কারও কারও ফল জিপিএ-৫ হয়নি। আবার কারও কারও ক্ষেত্রে এক বিষয়ে ‘এ মাইনাস’ পেলেও ফল এসেছে জিপিএ-৫।