প্রাথমিকের পাঠ্যবই ৩০ নভেম্বরের মধ্যে সরবরাহের সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব শ্রেণীর পাঠ্যবই আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরবরাহ নিশ্চিত করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ছাড়া প্রাথমিক শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনতে এনসিটিবিতে এ সংক্রান্ত আলাদা একটি শাখা চালুর সুপারিশ করা হয়েছে।গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি দেওয়ান ফরিদ গাজী সভায় সভাপতিত্ব করেন।