প্রাথমিকের প্রধান শিক্ষক হলেন ২০৪৯ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। এতে চূড়ান্তভাবে দুই হাজার ৪৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। জেলাভিত্তিক বিস্তারিত ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) যাওয়া যাবে। গত ১২ অক্টোবর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক লাখ ২৪ হাজার ৫১০ জন প্রার্থী অংশ নেন। সেখান থেকে সাত হাজার ২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। তবে অংশ নেন ছয় হাজার ৬১৬ জন প্রার্থী। এর মধ্য থেকে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হলো।