প্রাথমিকের প্রশ্ন ফাঁসের অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানীর মিরপুর থানায় একটি মামলা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহাবুবুন নাহার গত বুধবার তথ্যপ্রযুক্তি আইনে এই মামলা করেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও কথিত প্রশ্নপত্র পাওয়া যাওয়ায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।
২০ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু শুরুর দিন থেকে ঢাকাসহ বিভিন্ন এলাকায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ করেন অভিভাবকেরা। এ ঘটনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।