প্রাথমিকের বই আসায় শঙ্কা দূর হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোয় সময়মতো পুরো বই পাওয়া নিয়ে শঙ্কা দূর হয়েছে। চাহিদা অনুযায়ী বাকি বই গত মঙ্গলবার ঢাকায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে ভৈরবে এসেছে।
মঙ্গলবার প্রথম আলোয় ‘ভৈরবে সময়মতো বই পাচ্ছে না শিশুরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা অমিতাভ দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘প্রয়োজনীয় বই পেয়ে গেছি। এখন আর সমস্যা হবে না। নতুন করে বই বিতরণের সময় নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর।’