প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ১২ হাজার ৭০১ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, যাঁরা শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, শূন্যপদের বিপরীতে শিক্ষক নিয়োগের পর অবশিষ্ট প্রার্থীদের মধ্য থেকে ১৫ হাজার ১৯ জনকে উপজেলা বা থানাভিত্তিক শিক্ষক পুল গঠনের জন্য সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, ছুটিসহ বিভিন্ন কারণে প্রায় ১০ শতাংশের মতো নিয়মিত শিক্ষকের পদ শূন্য থাকে। শিক্ষক পুলে থাকা প্রার্থীদের মধ্য থেকে সাময়িক এই শূন্যতা পূরণ করা হবে। এ বিষয়ে আইনসহ প্রয়োজনীয় কাজ পরে করবে মন্ত্রণালয়।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারি ক্রমিক নম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (.িফঢ়ব.মড়া.নফ) পাওয়া যাবে। এ ছাড়া নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারি রোল নম্বরের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডেও প্রদর্শিত হবে।গত ২৪ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।