প্রান্তিক জেলেদের অধিকার প্রতিষ্ঠায় শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় প্রান্তিক জেলে সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠাকরণ উপলক্ষে গতকাল শনিবার সকালে শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে মাগুরা রোভা ফাউন্ডেশন।এ উপলক্ষে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সিরাজুল আকবর, প্রধান আলোচক ছিলেন সাংসদ বীরেন শিকদার এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা মৎস্য কার্যালয়ের খামার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এই প্রকল্পের ব্যবস্থাপক মাহবুব হোসেন। অনুষ্ঠানে জেলার জেলে সম্প্রদায়ের ৪০০ প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে জেলে সম্প্রদায়ের লোকজন তাঁদের নানা সমস্যা ও প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে বক্তব্য দেন। এর আগে শহরের স্টেডিয়াম গেট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে আছাদুজ্জামান মিলনায়তনে গিয়ে শেষ হয়।