প্রান্তিক মায়ের প্রান্তিক শিশুদের জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঢাকায় হাজেরা বেগমের গড়া শিশুনিবাস সম্পর্কে শনিবারের বিশেষ প্রতিবেদন ‘প্রান্তিক মায়ের প্রান্তিক শিশুরা’ পড়ে গত তিন দিনে অনেক পাঠক প্রথম আলোর কার্যালয়ে ফোন করে ওই শিশুদের সহায়তা করার উপায় জানতে চেয়েছেন। প্রথম আলোর অনলাইন সংস্করণেও প্রতিবেদনটির বিষয়ে পাঠক-মন্তব্যেও এমন অনুরোধ এসেছে।শিশুনিবাসটির দাপ্তরিক কোনো ফোন নম্বর নেই। আদাবরের ১৬ নম্বর রাস্তায় বেড়িবাঁধের কাছাকাছি সুনিবিড় হাউজিং সোসাইটি এলাকায় সুরভী স্কুলের খোঁজ করলেই এ নিবাসে পৌঁছানো যাবে। দুটি প্রতিষ্ঠান একই ভবনের দ্বিতীয় তলায়। প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব নম্বর—‘শিশুদের জন্য আমরা’, নম্বর: ১৭১১১০৪৪০৩, ডাচ্-বাংলা ব্যাংক, সাতমসজিদ রোড শাখা, ধানমন্ডি, ঢাকা। ই-মেইল ঠিকানা: sja-bd@socialwoৎkeৎ.net।প্রথম আলোর পক্ষ থেকে হাজেরা বেগমকে পাঠকদের আগ্রহের কথা জানালে তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে তিনি বলেছেন, নিছক অর্থসাহায্য নয়, নিবাসের শিশুরা সবার আগে আনন্দিত হবে আগ্রহীজনের স্নেহ-বন্ধুত্ব পেলে। তারা সবাইকে তাদের নিবাসে আমন্ত্রণ জানিয়েছে।