প্রান্তিক লোকেরা ব্র্যাকের এডিআর কার্যক্রমে ন্যায় বিচার পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা ব্র্যাকের বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) দরিদ্র ও প্রান্তিক মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করেছে বলে সমীক্ষায় বেরিয়ে এসেছে। গতকাল শনিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত ‘ন্যায়বিচারের সুযোগ ও টেকসই আইন সহায়তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হয়। ব্র্যাক ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
ব্র্যাকের করা জরিপ বিশ্লেষণ করে বলা হয়, পারিবারিক নির্যাতনের শিকার নারীদের অর্থনৈতিক সম্পৃক্ততা ১৩ শতাংশ থেকে বেড়ে ২২ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে। এর মূল কারণ হচ্ছে সচেতনতার মাধ্যমে নিজের গুরুত্ব উপলব্ধি ও উন্নত জীবন যাপন সম্পর্কে ধারণা লাভ করা। একই সঙ্গে সুবিধাবঞ্চিত নারীরা প্রাপ্ত ক্ষতিপূরণ বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগ করছেন। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। সূচনা বক্তব্য দেন ডেইলি স্টার-এর স্পেশাল সাপ্লিমেন্টস এডিটর শাহনূর ওয়াহিদ।
অনুষ্ঠানে ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি নিয়ে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন সাজেদা ফারিসা কবির। ‘মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির মূল্যায়ন: বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের জ্যেষ্ঠ গবেষণা সহযোগী রুমানা আলী। ‘ন্যায়বিচারের সুযোগ ও বিশ্লেষণে সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক উপস্থাপনা তুলে ধরেন আরেক জ্যেষ্ঠ গবেষণা সহযোগী সৈয়দা সিতওয়াত শাহেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের পরিচালক কে এ এম মোর্শেদ। সমাপনী বক্তব্য দেন আরেক পরিচালক আব্দুল বায়েস। বিজ্ঞপ্তি।