প্রাপ্তকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাপ্ত ওর নাম। একটা মেয়ের পর আর একটি ছেলে। মা-বাবা খুশি হয়ে নাম রেখেছেন প্রাপ্ত। যেন চাওয়া-পাওয়ার এখানেই শেষ। আর কিছু চাওয়ার নেই প্রাপ্তর মা-বাবার। কিন্তু এই প্রাপ্তের ছয় মাস বয়সেই ধরা পড়ল হার্টে ছিদ্র এবং দুটি ধমনী যুক্ত। সে এখন রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের চিকিত্সক কর্নেল ফাতেমার তত্ত্বাবধানে চিকিত্সাধীন। তিনি প্রাপ্তকে দ্রুত ভারতে নিয়ে অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন। এ জন্য দরকার ১২ লাখ টাকা, যা জোগাড় করা প্রাপ্তের বাবার পক্ষে সম্ভব নয়। প্রাপ্তের বাবা শামীম আকন্দ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তাই অসহায় মা-বাবা প্রাপ্তের জন্য অসংখ্য মা-বাবার কাছে সাহায্য চেয়েছেন। যাঁরা পারবেন, তাঁরা প্রাপ্তের অসহায় মা-বাবার পাশে দাঁড়ান। সাহায্য পাঠানোর ঠিকানা: ফারজানা আফরোজ, সঞ্চয়ী হিসাব নম্বর-১৮১৯৪, অগ্রণী ব্যাংক লিমিটেড, সি কে ঘোষ রোড শাখা, ময়মনসিংহ। বিজ্ঞপ্তি।