প্রামাণ্যচিত্র প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্যোগ এবং সরকারের সফলতা, উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল বুধবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় চত্বরে এসব অনুষ্ঠান হয়। জেলা তথ্য কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সভায় প্রধান অতিথি ছিলেন। বক্তব্য দেন পৌরসভার মেয়র গোলাম মাহফুজ চৌধুরী, ইউএনও (ভারপ্রাপ্ত) সাবিহা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আছিয়া খানম, জেলা তথ্য কর্মকর্তা আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, রুকিন্দীপুর ইউপির চেয়ারম্যান আহসান কবির প্রমুখ।