প্রামাণ্যচিত্র প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গত শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধে গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প ও কুইজ প্রতিযোগিতা হয়েছে। প্রথম আলো বন্ধুসভা শাবিপ্রবি শাখা এ কর্মসূচির আয়োজন করে। শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে গণহত্যা দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া। মুক্তিযুদ্ধে বীরত্বগাথা শোনান মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র চন্দ্র গোপ। এ সময় একাত্তরের চিঠি বইটি থেকে দুটি চিঠি পড়েন বন্ধুসভার সদস্য তামান্না ও সুলতানা। পরে মুক্তিযুদ্ধ-বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। পরে স্টপ জেনোসাইড, কান পেতে রইসহ কয়েকটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।