প্রামাণ্যচিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রনির্মাতা প্রয়াত তারেক মাসুদের দর্শন ও চলচ্চিত্রযাত্রার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র সুলতান-এর প্রদর্শনী হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রামাণ্যচিত্রটির তিন দফা প্রদর্শনী হয়।
এক ঘণ্টার এই প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন দিলশাদুল হক ওরফে শিমুল। প্রযোজনা করেছে স্টুডিও সিক্সথ সেশন। প্রামাণ্যচিত্রটি ‘একটি চলচ্চিত্র বানানোর স্বপ্ন নিয়ে প্রতিদিন ঘর থেকে বের হওয়া প্রত্যেক তরুণ-তরুণীর’ প্রতি উৎসর্গ করা হয়েছে।